লিন্ডে বিডির ৩৭৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৫ ২০:৪৬:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডির  পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯৩ টাকা ৯০ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৫ মার্চ। আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল।