সরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১০:২৭:৪০
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে ৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














