মার্কেন্টাইল ব্যাংকে ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে  প্রশিক্ষণ অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৫ ১৫:৫৯:৩৫


মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। রাজধানীতে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কাস্টমার সার্ভিস ডেস্কের কর্মকর্তাগণ উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, গ্রাহকদের যেকোন অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলতে প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের তাগিদ দেন।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এসময় উপস্থিত ছিলেন।