হোলসিম সিমেন্ট’র উদ্দ্যোগে ‘সাসটেইনেবল কংক্রিট সলিউশন’সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৭:৪৯:২৮
হোলসিম সিমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে গতকাল (মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘সাসটেইনেবল কংক্রিট সলিউশন’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন এর পরিচালক ড. মোঃ শামসুল হক। এছাড়া সেমিনারে হাই পারফরমেন্স কংক্রিট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন ফ্রান্সের লিয়নে অবস্থিত লাফার্জহোলসিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এর গ্রোথ অ্যান্ড পারফরমেফন্স ম্যানেজার জেরাল্ড মিশেল। সেমিনারে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র প্রকৌশলীরা অংশ নেন এবং টেকসই কংক্রিট সলিউশন নিয়ে তাদের চিন্তা ভাবনা তুলে ধরেন।
এসময় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














