বেতন বৃদ্ধির দাবিতে সাতরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১১:৫১:১২


বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকদের এ বিক্ষোভে মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট দেখা যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশীদ বলেন, সকালে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কর্মীরা সাতরাস্তা মোড়ে অবরোধ শুরু করেন। ফলে যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে কর্মস্থলে ফেরত পাঠায়।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।