‘কারও ব্যবসা নষ্ট করতে চাইনা, তবে কেমিক্যাল গুদাম থাকবে না’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১২:৩১:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারও ব্যবসা নষ্ট করতে চাইনা, তবে কেমিক্যাল গুদাম থাকবে না। রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনও গোডাউন থাকতে পারবে না।যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।’
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














