পুরান ঢাকায় এবার টায়ার গোডাউনে আগুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৭ ১৬:৩৭:০১
রাজধানীর পুরান ঢাকার একটি পুরনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
বৃহস্পতিবার ৭ র্মাচ দুপুর আড়াইটার দিকে নবাবপুরের মানুসী সিনেমা হলের সামনের ওই গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














