যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-১০ ১৬:০৬:৫৯


যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে বরুড়া উপজেলা অডিটরিয়াম, উপজেলা পরিষদ, বরুড়া, কুমিল্লায় বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা’র আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক  ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রায় ৩৬০০ রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জন চোখের রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।