নারী উদ্যোক্তাকে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ঋণ প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-১১ ১৫:২৭:২৭


মার্কেন্টাইল ব্যাংকের রিং রোড শাখার গ্রাহক ও নারী উদ্যোক্তা স্মার্ট লেদার প্রোডাক্টসের সত্ত্বাধিকারী ইসরাত জাহান উর্মির হাতে ৩০ লাখ টাকার এসএমই ঋণপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সম্প্রতি শিশু একাডেমীতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ব্যাংকার- এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৯’তে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে এই ঋণের চেক হস্তান্তর করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হানসহ অন্যান্য ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।