যমুনা ব্যাংকের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা পুলিশকে এম্বুলেন্স প্রদান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৩-১২ ১৫:৪১:১১
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ পুলিশ লাইনে মুন্সিগঞ্জ জেলা পুলিশকে একটি অত্যাধুনিক এম্বুলেন্স প্রদান করা হয় ।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর হাতে এম্বুলেন্সের চাবি হস্তানÍর করেন।
এসময় যমুনা ব্যাংক লিমিটেডের আশপাশের শাখা প্রধানগন ও মুন্সিগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
চাবি হস্থান্তর অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, জেলা পুলিশের দ্রুত স্বাস্থ্য সেবায় এ এম্বুলেন্স অগ্রনী ভূমিকা পালন করবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














