ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৬৩ শতাংশের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৩ ১৫:৫৩:৩৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৬৩ শতাংশ প্রতিষ্ঠানের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির বা ৬৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৮টির বা ২৭ শতাংশের এবং ৩টির বা ১০ শতাংশ ব্যাংক প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আজ শেয়ার দর সবচেয়ে বেশি ৩১.৫০ টাকা বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২.৫০ টাকা বেড়েছে উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২.২০ টাকা কমেছে রূপালী ব্যাংকের।
এছাড়া সিটি ও ব্র্যাক ব্যাংকের ০.৭০ টাকা করে; ট্রাস্ট ব্যাংকের ০.৬০ টাকা; এবি ব্যাংকের ০.৪০ টাকা; ঢাকা, ইস্টার্ন, মর্কেন্টাইল, প্রাইম ও স্যোসাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং ইউনাইটেড কমার্শিয়াল, সাউথইস্ট, পূবালী, এনসিসি, যমুনা, ব্যাংক এশিয়া ও আল আরফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
আজ শেয়ার দর সবচেয়ে বেশি ০.৮০ টাকা কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের। এছাড়া ইসলামী ব্যাংকের ০.২০ টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল, ওয়ান ও ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
আজ ৩টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ৩টির মধ্যে রয়েছে- প্রিমিয়ার, আইসিবি ইসলামিক ও এক্সিম ব্যাংক।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














