মির্জাপুরে ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন প্রধানমন্ত্রীর
জেলা প্রতিনিধি আপডেট: ২০১৯-০৩-১৪ ১৪:০৫:১০
টাঙ্গাইলের মির্জাপুরে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুমুদিনী ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টার পর হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মির্জাপুরের কুমুদীনি কমপ্লেক্সে পৌঁছান শেখ হাসিনা।
পরে ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী ভারতেশ্বরী হোমস মাঠের অনুষ্ঠান মঞ্চে আসেন। সেখানে তিনি হোমসের ছাত্রীদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে যোগ দেন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে দেখেন।

পরে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তৃতা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রস্টের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক শ্রীমতি সাহা।
এ সময় কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














