বুক বিল্ডিং সংশোধনীতে কমিটি গঠন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৯ ১৮:২২:৪৭
পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনীর লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসইসির নির্বাহি পরিচালক রুকসানা চৌধুরী আহ্বায়ক করে ৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীর জন্য সুপারিশ করবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













