আবরারের নামে তৈরি হচ্ছে ফুটওভারব্রিজ, ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-২০ ১২:০১:৪৩


রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় যে স্থানটিতে বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীর আবরার হোসেন চৌধুরী প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেখানেই তার নামে তৈরি হচ্ছে ফুটওভারব্রিজ।

দুর্ঘটনার পরদিন আজ বুধবার (২০ মার্চ) সকালে এই ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

এসময় মেয়র জানান, ফুটওভারব্রিজটিরে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরীকে অনুরোধ করা হলেও তিনি আসতে পারেননি।