পদ্মাসেতুর যেসব কাজ এগিয়ে চলেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-২২ ১৩:৫২:৫৮


পদ্মাসেতুর কাজ শুরু হয়েছিল চার বছর আগে ২০১৫ সালের ডিসেম্বরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা গত বছরের ডিসেম্বরে থাকলেও প্রকৃতির প্রতিকূলতায় তা কিছুটা পিছিয়েছে। বর্তমান হিসাব মতে ২০২০ সালের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে পদ্মাসেতু।

পদ্মাসেতু বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সবচেয়ে বড় কোনো নির্মাণ কাঠামো। যার নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।

সেতুর যেসব কাজ এগিয়ে চলেছে:

পাইল বসানো পুরোপুরি (পানির উপর ও নিচ) শেষ হয়েছে: ২০০টি

স্প্যান বসানো হয়েছে: ৮টি

যেসব পিয়ারে ৬টি করে পাইল বসছে: পি২-পি৫, পি১৩-পি১৪, পি১৬-পি১৮, পি২০-পি২৩, পি৩৭-পি-৪১

যেসব পিয়ারে ৭টি করে পাইল বসছে: পি৬-পি১২, পি১৫, পি১৯, পি২৪-পি৩৬

স্কিন গ্রাউটেড পাইল ৭৭টি। যা বসবে পি৬-পি১১, পি২৬-পি২৭, পি২৯-পি৩২ নম্বর পিয়ারে।