শেয়ার দর বৃদ্ধির তালিকায় বিমা খাতের আধিপত্য
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৮ ১৬:২৫:১৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় বিমা খাতের কোম্পানির আধিপত্য । তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই বিমা কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫০১ বারে ১৩ লাখ ১১ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৫১৮ বারে ১২ লাখ ৬৮ হাজার ৫২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩২ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনার-বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৮৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৭০৩ বারে ৫ লাখ ২৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ও নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














