বনানীর অগ্নিকাণ্ডে নিহত হলেন মাইকা সিকিউরিটেজের ট্রেডার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৯ ১১:১৬:১৯
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য মাইকা সিকিউরিটিজের ট্রেডার আনজির সিদ্দিক আবীরের (২৮) । আবীবের গ্রামের বাড়ী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। বৃহস্পতিবার রাত ১০টয় ভবনের ১৬ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোম্পানি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা ইউনুস আলী সানবিডিকে বলেন, আমরা সবাই একত্রে ছিলাম। সবাইকে বলা হয়েছিলো উপরের দিকে চলে যাও। সেখান থেকে পাশের বিল্ডিং দিয়ে নেমে যাবে। কিন্তু আমরা আবীরকে পায়নি। পরে রাত্রে তার মরাদেহ উদ্ধার কনরা হয়েছে।
এ বিষয়ে মাইকা সিকিউরিটিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বলেন, আমি অফিসের বাহীরে একটি কাজে ছিলাম। আগুণের বিষয়টি আমি (আমার আব্বু) ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রথম শুনেছি। শুনার পর সবার খোঁজ-খবর নেয়া শুরু করলাম। ৫টার দিকে সবাইকে পেলেও তাকে পায়নি। পরে মোবাইলে কল দেই। রিং হয়, কিন্তু ধরে না। পরে রাত্রে আমরা তার লাশ পেয়েছি। এখন লাশ নিয়ে আমাদের কর্মকর্তারা তাদের গ্রামের বাড়ীতে যাচ্ছেন।
কোম্পানি সূত্র মতে, আবীরেরা দুই ভাই মিকা সিকিউরিটিস লিমিডেটে কর্মরত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। আবীর লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের আবু বকর সিদ্দিক বাচ্ছু মিয়ার ছেলে। তার মা তামান্না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
উল্লেখ,এর আগে, দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। বিভিন্ন খবর থেকে পাওয়া অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জন মৃত্যর খবর পাওয়া গেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













