মার্চ সেরা ব্র্যাক ইপিএল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ০৯:০৬:১৩
বরাবরের মতো প্রথম স্থানে থাকা লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পেছনে ফেলে মার্চ সেরা ব্রোকার হয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকার। গত মাসে প্রতিষ্ঠানটির অবস্থান ছিলো ৪র্থ অবস্থানে । তবে এই মাসে দ্বিতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্চে মাসে শীর্ষ ২০ থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ৪র্থ অবস্থানে আইডিএলসি সিকিউরিটিজ, ৫ম অবস্থানে সিটি ব্রোকারেজ, ৬ষ্ঠ অবস্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ৭ম অবস্থানে ইবিএল সিকিউরিটিজ, ৮ম অবস্থানে শেলটেক ব্রোকারেজ, ৯ম অবস্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ এবং ১০ম অবস্থানে এমটিবি সিকিউরিটিজ।
অন্যপ্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ,ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ এবং রয়েল ক্যাপিটাল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













