বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ১১:১২:১৭


চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া-মোড়লপাড়া এলাকার কালু দালালের ছেলে মিলন আহম্মেদ ও তারাপুর-ঠুটাপাড়া এলাকার আফসার হাজীর ছেলে সেনারুল ইসলাম। তারা পেশায় গরু ব্যবসায়ী।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক সাজ্জাদ সারোয়ার একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তবে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানিয়েছেন দুইজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক সাজ্জাদ সারোয়ার বলেন, সোমবার গভীর রাতে মাসুদপুর গরু বিট-খাটালের জন্য কয়েকজন ব্যবসায়ী ভারতে যায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর সীমান্ত পাহাড়ারত বিএসএফ জওয়ানরা গুলি করলে কয়েকজন গরু ব্যবসায়ী হতাহত হয়।