আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০২ ১৭:০২:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৬৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নন-কনভার্টঅ্যাবল জিরো কূপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৫ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, আনসিকিউর্ড, আনলিস্টেড জিরো কূপন বন্ড।
৫ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি। যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্সের চলমান অর্থায়ন প্রয়োজনিয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













