ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো শুরু বৃহস্পতিবার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০২ ১৯:১১:৩৬
পুঁজিবাজারের ব্র্যান্ডিং ও সচেতনতা বাড়ানোর লক্ষে ৪র্থ বারের শুরু হতে যাচ্ছে অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো-২০১৯ । আগামী বৃহস্পতিবার রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানী পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান ।
তিনি বলেন, আমাদের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি বিবেচনায় পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে । আমাদের জিডিপি ও পুঁজিবাজারের মূলধনের অনুপাত মাত্র ১৭ শতাংশের মতো । অথচ পাশের দেশ ভারতেও প্রায় ৭৭ শতাংশ । মালয়েশিয়া ও হংকং এ তা ১০০ শতাংশের বেশি । দেশের অর্থনীতির স্থায়ীত্বশীল উন্নয়নে দেশে পুঁজিবাজারের বিকাশ খুবই জরুরী । এখনই সময় পুঁজিবাজার ভিত্তিক অর্থয়নের দিকে যাবার ।
সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতির দেশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে । এই পরিকল্পনা বাস্তবায়নে বিশাল বিনিয়োগ প্রয়োজন । তবে এ ক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে বলে আশাবাদি । এ জন্যে প্রয়োজন আরও সময় উপযোগী নীতিমালা, আরও অনুকূল পরিবেশ ও সর্বস্তরে পুঁজিবাজার সম্পর্কিত সচেতনতা বাড়ানো । এই বিষয়টি মাথায় রেখে পুঁজিবাজারের ব্র্যান্ডিং ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সাল থেকে অর্থসূচকের উদ্যোগে ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো অনুষ্ঠিত হয়ে আসছে । এরই ধারাবাহিকতায় আগামী ৪, ৫, ৬, এপ্রিল রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো ২০১৯ অনুষ্ঠিত হবে ।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ।
এক্সপ্রোতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ড ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের স্টল থাকবে ।
তিনদিনের এই এক্সপ্রোতে পুঁজিবাজারের বিনিয়োগের কলাকৌশল, পুঁজিবাজারে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, বিদুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ফিন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল ও পুঁজিবাজার, শিল্পায়নে পুঁজিবাজারের অবদান ইত্যাদি বিষয়ে কয়েকটি সেমিনার অনুষ্টিত হবে । সেমিনারে বিএসইসি, ডিএসই ও ডিএসইর শীর্ষ কর্মকর্তা খ্যাতনামা স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিন্যান্সিয়াল এনলিস্ট প্রমুখ অংশ নেবেন ।
এক্সপ্রো উপলক্ষে আগামী ৩ এপ্রিল, বুধবার সকাল ১১ টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যেটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে ।
ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো ২০১৯ এর লিড স্পন্সার হিসেবে রয়েছে-জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্ট, বিবিএস ক্যাবলস । এছাড়া দুটি সেমিনার স্পন্সর করছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি ক্যাপিটাল লিমিটেড ।
এবারের এক্সপ্রোর কো- পার্টনারদের মধ্যে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) , ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)
পার্টনারদের মধ্যে রয়েছে আইটি পার্টনার- আমরা নেটওয়ার্কস ও বাইক পার্টনার-রানার অটোমোবাইলস লিমিটেড ।
ক্যাপিটাল মার্কেট এক্সপ্রো সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে । এক্সপ্রোতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবেনা । উল্টো প্রবেশ কূপনের র্যাফেল ড্রতে থাকবে মূল্যবান সব পুরস্কার । এক্সপ্রোর প্রথম পুরস্কার হিসেবে থাকবে রানার অটোমোবাইলসের সৌজন্যে একটি ১২৫ সিসি মোটরসাইকেল, মডেল- রানার টারবো ১২৫ ।
তবে এ মেলায় ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার গঠনে অনেক সুফল বয়ে আনবে । চাকুরী ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির কাছে ছাত্রছাত্রীদের সিভি ড্রফ করার সুযোগও থাকছে ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন মেলার ম্যানেজিং ডাইরেক্টর শরমিন, মার্কেটিং ম্যানেজার ফয়সাল সহ প্রমুখ । তবে এবার এক্সপ্রোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলুর জন্যেও র্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরষ্কার ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













