ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৪ ১৪:৪৩:৪১


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা ০৩ এপ্রিল ২০১৯ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন এতে সভাপতিত্ব করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।