অনলাইন নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে : আইনমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৬ ১৬:৪৬:৩৬


অনলাইন নিউজ পোর্টালগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন,  অনলাইন নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে। সাইবার আদালত গঠন, গুজব প্রতিরোধে ও অবহিতকরণ সেল গঠনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ শনিবার রাজধানীর কসমস সেন্টারে ‘ফেইক নিউজ অ্যান্ড হেইট স্পিচ: কজেজ অ্যান্ড কনসিক্যুয়েন্সেস, হাউ ইট সাবভার্ট আওয়ার ডেমোক্রেটিক সিস্টেমস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, ভুয়া খবরের প্রচার ও প্রকাশ বন্ধে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়নের কাজ করছে। তাই মূল ধারার গণমাধ্যমগুলোকে ভুয়া খবর প্রকাশ বন্ধে কার্যকরি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ভুয়া খবরের প্রচার ও প্রকাশ বন্ধে বিটিআরসি, আইসিটি বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি।