সিএসই-৩০ ইনডেক্সে অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর সমন্বয়
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৪:৪৪:৫৩
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে১০টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের১০টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকর হবে ২১ এপ্রিল ২০১৯ থেকে।
নতুন করে যুক্ত কোম্পানীগুলো হলো-বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লি:, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস লিমিটেড, সাইফ পাওয়ার টেক লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস্লিমিটেড, সামিটপাওয়ার লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকলি:, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি:, যমুনা ব্যাংক লিমিটেডএবং ডেল্টালা ইফইন্সুরেন্স কেম্পানীলি:।
ইনডেক্স থেতে বাদ যাওয়া কোম্পানীগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি:, অরিয়ন ফার্মা লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি:, আফতাব অটো মোবাইল স্লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লি:, খুলনাপাওয়ার কো. লি., শাহজিবাজারপাওয়ার কো. লি., ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লি:,উত্তরা ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
নতুনকরে যুক্ত করে১০ কোম্পানীসহ ৩০ কোম্পানীরনাম হলো- এডভান্সড ক্যামিকাল ইন্ডাসট্রিজ লি:, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লি:,আমান ফিড লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনালইন্সুরেন্স কোম্পানি লি:, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্লিমিটেড, বিএসআরএম স্টিল স্লিমিটেড,কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:, ডোরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস্লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি:, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, লংকা বাংলা ফাইনান্স লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, রতন পুর স্টিলরি-রোলিং মিল স্লিমিটেড, সাইফ পাওয়ার টেক লিমিটেড, শাশা ডেনিমস্লি:, স্কয়ার ফার্মা সিউটিক্যাল স্লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড এবং তিতাস গ্যামট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি: ।
এখানে উল্লেখযোগ্য যে,সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভূক্ত কোম্পানী গুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ২১.৫০% এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধন সহসকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩০.১২%।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













