“পুঁজিবাজারের তারল্য সঙ্কটে বন্ড ইস্যু জরুরী”

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-০৯ ১৫:১৯:৩০


পুঁজিবাজারের তারল্য সঙ্কটে বন্ড ইস্যু জরুরী। যে কারণে বন্ড ইস্যু করতে চায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এই বন্ড যাতে এক্সপোজারের বাহিরে রাখা হয় সেজন্য নীতি নির্ধারণীমহলের কাছে দাবি জানিয়েছেন তারা।

ধারাবাহিক দরপতনকে কেন্দ্র করে পতন নিরোসনে স্টেইকহোল্ডারদের সঙ্গে পুঁজিবাজারের প্রধান নির্বাহীদের সংগঠন ক্যাপিটাল মার্কেট স্টেইকহোল্ডার কো-অপারেটিভ সোসাইটির (সিএমএসসিএস) বৈঠকে এ দাবি তোলা হয়।

মঙ্গলবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী।

এ সময় বিএমবিএর সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন,অর্থমন্ত্রণালয় দেওয়া প্রস্তাবনা বাংলাদেশ ব্যাংক মেনে নিয়ে তা বাস্তবায়ন করলে পুঁজিবাজারে আস্থার সংকট দূর হবে। সহযোগী প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখতে হবে। তাতে মার্চেন্ট ব্যাংকগুলো আরও বিনিয়োগের  সুযোগ পাবে।

এই প্রস্তাবনাগুলো হলো- ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১(সংশোধিত ২০১৩)  বাধ্যবাধকতার বাইরেও নতুন করে ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ সীমা হিসাবায়নের ক্ষেত্রে সমন্বিত ভিত্তি গণনা করার বিষয়টি আরোপিত হয়েছে। এতে বাজারে তারল্য প্রবাহের ক্ষেত্রটি সংকোচিত হয়েছে। এমন অবস্থায় ব্যাংক কোম্পানি আইনের ২৬ এর ক ধারা অনুসারে একক/ সলো ভিত্তিতে এক্সপোজার গণনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১(সংশোধিত ২০১৩)  এর ২৬ এর ক ধারায় প্রযোজ্য সব সিকিউরিটিজেের বাজার মুল্য অনুর্ভুক্ত করার বিধান আছে।তবে যেসব সিকিউরিটিজেের বাজার মুল্য নেই তাদেরকে অন্তর্ভুক্ত না করা বা পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও অতালিকাভূক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজেরর হিসাবের বাইরে রাখা।

কৌশলগত বিনিয়োগ, যা পুরো মেয়াদকাল পর্যন্ত ধরে রাখতে হবে এবং যে সব সিকিউরিটিজের লেনদেন হয় না। সেই সব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেয়া।

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এক্সপোজার লিমিট গণনা করার ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য অনুযায়ী গণনা না করে ক্রয় মুল্যের ভিত্তিতে গনণা করা।

ব্যাংক তার পুঁজিবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিকে প্রদত্ত ঋনের যে অংশ ব্যাংকিং খাতে বিনিয়োগ করে তা পুঁজিবাজারে এক্সপোজার হিসেবে গণনা না করে শুধুমাত্র উক্ত ঋনের যে অংশ পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটেজে বিনিয়োগ করা হয়; তাই উক্ত ব্যাংকে প্রকৃত পুঁজিবাজার এক্সপোজার হিসেবে গণনা করা।

সান বিডি/এসকেএস