২২ এপ্রিল পুঁজিবাজার বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১৭ ১৩:২৬:৪৭
পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ ২২ এপ্রিল সোমবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত। এর পরের দিন ২২ এপ্রিল দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে।
আগামী ২৩ এপ্রিল, মঙ্গলবার উভয় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













