সোমবার বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২১ ১০:৫১:২৭


পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ আগামীকাল সোমবার বন্ধ থাকবে। ওইদিন দুই স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২২ এপ্রিল পবিত্র শবে বরাত। আর এদিন দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে।

আগামী ২৩ এপ্রিল, মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সান বিডি/এসকেএস