পুঁজিবাজারের স্বার্থে বৈঠক করা হয়নি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২৩ ১৬:৪৬:৩৪
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে সোমবার বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেটি পুঁজিবাজারের স্বার্থে করা হয়নি বলে বিনিয়োগকারীদের অভিযোগ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভে বিনিয়োগকারীরা এ অভিযোগ করেন।
বিনিয়োগকারীরা বলেন, বৈঠক নিয়ে তাদের মধ্যে প্রত্যাশা তৈরী হয়েছিল। এবার হয়তো অর্থমন্ত্রী বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। কিন্তু তার কিছুই হয়নি। উল্টো গতকালকের বৈঠকের পর বাজারে আরও আতঙ্ক সৃস্টি হয়েছে।
উল্লেখ্য, শেয়ারবাজার টানা পতন থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছিল। গত ২ কার্যদিবস পুঁজিবাজার উত্থানও ছিল। তবে অর্থমন্ত্রী ও বিএসইসির বৈঠকের পরে মঙ্গলবার বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৬৩ পয়েন্ট।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













