সূচক পড়লেই নেতিবাচকভাবে দেখার কিছু নেই -সালমান এফ রহমান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১৩:৪৪:৫৯
প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান বলেন, পুঁজিবাজারে সূচকের উঠানামা স্বাভাবিক। কিন্তু সূচক পড়লেই বিনিয়োগকারীরা সেটাকে নেতিবাচকভাবে নেয়। এটা ঠিক না। বিনিয়োগকারীদেরকে এ ধারনা থেকে বেরিয়ে আসতে হবে।
রবিবার রাজধানীতে ‘Local Capital Market Infrastructure Financing’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, পুঁজিবাজারকে জোড় করে উঠানো-নামনো যায় না। এটি নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থার উপরে। আস্থা যত বাড়বে, ততই বাড়বে পুঁজিবাজার।
তিনি বলেন, দেশে দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংক নির্ভরশীল। ব্যাংকে গ্রাহকরা স্বল্পমেয়াদি ডিপোজিট রাখে, কিন্তু ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি অর্থায়ন করে। এটা সত্যিই অসামঞ্জস্য। সরকার বন্ড মার্কেট চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা শিক্ষা নেইনি। যার কারণে বিনিয়োগকারীরা বার বার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













