বিনিয়োগকারীদের অনশন ভাঙ্গালেন মেনন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৯ ১৫:২২:১৫
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অনশন ভাঙ্গালেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। এসময় পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহবান জানিয়েছেন তিনি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে দুপুর আড়াইটার দিকে অনশনরত বিনিয়োগকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর করা মন্তব্যের নিন্দা জানিয়ে মেনন বলেন, আপনি বলেছেন পুঁজিবাজার সিংহ ছাগলের খেলা। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি ছাগল হয়, তাহলে তাদের রক্ষার দায়িত্ব সরকারের।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মেনন বলেন, আপনি বলেছেন আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা থাকবে। কিন্তু কতটা থাকবে, সে বিষয়ে সবাইকে অবগত করুন।
এদিন সকাল ১১টায় পুঁজিবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে এবং ১২ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিকী গণঅনশনে বসেন বিনিয়োগকারীরা। তবে তার আগে থেকেই বিনিয়োগকারীদের অবস্থান লক্ষ করা যায় ডিএসইর সামনে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













