ঋণ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-০২ ১৫:৫৩:৫০


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, সহজ শর্তে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ঋণ দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে এনবিআরের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বর্তমান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীও খুবই অরিড(উদ্বিগ্ন)। প্রধানমন্ত্রী বিশেষভাবে পুঁজিবাজারের বিষয়টি দেখভালের জন্য বলেছেন। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেরারম্যান ও বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান সঙ্গে বৈঠক করেছি। বৈঠক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি এবারের বাজেটে অন্তর্ভূক্ত করা হবে ।

তিনি বলেন, পুঁজিবাজারকে বাদ দিয়ে সরকার উন্নয়ন করতে চায়না । পুঁজিবাজারকে রক্ষা করা সরকারের দায়িত্ব ।

তিনি বলেন, বাজেট প্রদান হওয়ার দিন থেকে ভ্যাট আইন কার্যকর হবে। টিআইএন ধারীদের রিটার্ন বাধ্যতামুলক করা হবে। এ ছাড়া যে সমস্ত কোম্পানির ভিত্তি নাই সেই সমস্ত কোম্পানির শেয়ার দাম যেন না বাড়ে তার দিকে নজরদারি থাকবে।

সান বিডি/এসকেএস/ এমএফইউ