ড্রিম এইড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৫-০৫ ১২:৪৭:৫৪
মানবতার সেবায় অঙ্গিকার করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি স্লোগানে ড্রিম এইড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ৪ মে বিকালে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম অডিটরিয়াম ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সেরা গুণীজন সংবধনা (বঙ্গবন্ধু সম্মাননা পদক-২০১৯) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ্য থেকে স্বপ্নতরী নামে স্বরনিকা উন্মোচন করেন এবং কেক কাটেন।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ফাউন্ডেশনের সভাপতি এসএম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, রোকেয়া পদকপ্রাপ্ত, নির্বাহী পরিচালক নড়িয়া উন্নয়ন সংস্থা (নুসা) মানবাধীকার কর্মী, বিষেশ অথিতি ইব্রাহিম খলিল যুগ্ন সচিব জনপ্রশাসন মন্তনালয় বাংলাদেশ সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেচ্ছাসেবি সামাজিক জোট (বাসসাজ), ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ শওকত আলী, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন, জাহিদুল ইসলাম (জাহিদ সোহেল) মহা-সচিব বাসসাজ, মোহাম্দ রাসেল সিনিয়র সহ-সভাপতি ড্রিম এইড ফাউন্ডেশন, মো: শহিদউল্লাহ সাধারণ-সম্পাদক ড্রিম এইড ফাউন্ডেশন, মো: সফর আলী, মো: আতিকুর রহমান, মো: মনির উদ্দিন, রবিউল আলম, মো: হাফিজ উদ্দিন শিকদার প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দূত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষে কাজ করা, জলবায়ূ পরিবর্তনের লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালনা করা, হস্তশিল্প ও কুটির শিল্প বাস্তবায়নের লক্ষে গ্রাম ও শহরের নারী-পুরুষদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিরাপদ পানি সরবরাহের লক্ষে গভীর নককূপ স্থাপন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া, পথ শিশুদেরকে শিক্ষার আওতায় এনে স্কুল পরিচালনা ও নিয়ন্ত্রণে কাজ করা, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, প্রাকৃতিক দুযোর্গ দুর্গতদের মাঝে দ্রুত সাহায্য প্রদান, প্রতিবন্ধী, এসিডদগ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোন রকমের সাহায্য প্রদান, বয়স্কদের পুর্ণবাসন, মধ্যবয়সী নারী ও পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ ফাউন্ডেশনের কর্মসূচি আওয়াত সতেজ রক্ত সংরক্ষণ প্রকল্পের সর্বোচ্চ তথ্য সংরক্ষণকারীদের সম্মাননা সারক প্রদান করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














