মাধ্যমিকের ফলাফলে এবারও মেয়েরা এগিয়ে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৬ ১৪:২০:৪০


চলতি ২০১৯ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ -৫ পেয়েছে। মেয়েদের পাসের হারও ছেলেদের চেয়ে ২.১৫ শতাংশ বেশি।

এবছর জিপিএ ৫ পেয়েছে ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী । অপরদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্র সংখ্যা ৫২ হাজার ১ শ ১০ জন। এছাড়াও ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ । যেখানে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ।

সবমিলিয়ে দশ শিক্ষাবোর্ডের মোট ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ পরীক্ষার্থী পাস করেছে। যা গতবারের তুলনায় ১ লাখ ১৩ হাজার ৩৫২ জন বেশি। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ছাত্র এবং ১০ লাখ ৫৯ হাজার ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। যেখানে ৮ লাখ ৬৬ হাজার ছাত্র এবং ৮ লাখ ৮২ হাজার ছাত্রী পাস করেছে।