ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা ৬ মে ২০১৯
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-০৬ ১৮:৪৩:০৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা ৬ মে ২০১৯, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো: সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন। সভায় ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













