যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ক্বিরাত প্রতিযোগীতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১২ ১৫:০৬:০৩
সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান এর তাৎপর্য,নবী রাসূলদের জীবনী শীর্ষক আলোচনা ও ব্যাংকের নির্বাহী,কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের অংশগ্রহনে ক্বিরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজী।
এছাড়াও অনুষ্ঠানে সন্মানীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী যমুনা ব্যাংকের ৪২ টি শাখার নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














