সূচকের ধারাবাহিক পতনে শেষ হয়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১৪ ১৪:৪২:২৭
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ধারাবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮২৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
মঙ্গলবার ডিএসইতে মোট ২৫১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩০৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির
আজ ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/ এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













