৪ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১৩:০৩:৪৪


পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৪ কোম্পানি রোববার লেনদেন বন্ধ রাখবে। এগুলো হলো: আল-আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স এবং বন্ড হচ্ছে আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৯ মে, রোববার এসব প্রতিষ্ঠানের বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানগুলো। এদিকে, আগামী সোমবার (২০ মে), এসব প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সান বিডি/এসকেএস