ইসলামী ব্যাংক বারিধারা শাখার আলোচনা ও ইফতার অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১৪:২২:৩০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বারিধারা শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার ১৫ মে ২০১৯,
বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বিষয়ের উপরে বক্তব্য দেন উত্তরা বায়তুন নুর জামে মসজিদের খতিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতী ড. ইমাম হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বারিধারা শাখাপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠানে শাখার নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














