এনসিসি ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১৫:৩৮:১২
এনসিসি ব্যাংকের ২৬ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বৃহস্পতিবার (১৬/০৫/২০১৯) ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন । এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস, পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদারসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং উর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














