সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৮৬ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১৮ ১০:২৪:১৫
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৮৬ শতাংশ। আর ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে দশমিক ৮৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৪৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৪৪ কোটি টাকার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন কমেছে ৬৮৩ কোটি ২৯ লাখ টাকা বা ৩১ দশমিক ৮৬ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ দশমিক ২৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৯১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৯ শতাংশ।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৫ শতাংশ বা ৪৫. ০৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৭৯ শতাংশ বা ৩৩.১৪ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ২২ দশমিক ৭৪ পয়েন্ট বা ১.৮৬ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ১ দশমিক ১৪ শতাংশ।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির। আর দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













