ক্রেডিট রেটিংসের জন্য চুক্তি করলো বেসিক ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২১ ১৭:০৯:১৬
ক্রেডিট রেটিংসের জন্য চুক্তি সই করেছে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। সোমবার ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড সাথে এই চুক্তি করেছে ব্যাংকটি।
এই চুক্তি অনুযায়ী আগামী চার বছর (২০১৮-২০২১) বেসিক ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পাদনের কাজ করবে ন্যাশনাল ক্রেডিট রেটিংস।
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














