সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-২৯ ১০:৩৪:৪৯


সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর প্রধানসহ চার জলদস্যু নিহত হয়েছে। চাঁদপাই রেঞ্জের জংড়া খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, গতকাল মধ্যরাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনী প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

(বিস্তারিত আসছে)