রাজধানী ঢাকার আশকোনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের হজ বুথ উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৩ ১৭:৩৯:৫৫
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের হজ বুথ ০৩ জুলাই ২০১৯ তারিখে রাজধানী ঢাকার আশকোনার হজ ক্যাম্পে উদ্বোধন করা হয়। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ আনুষ্ঠানিকভাবে হজ বুথ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে ছাতা, মিনাব্যাগ ও এহ্রাম বেল্ট বিতরন করা হয়। পরে ক্যাম্প ডরমেটরিতে হজযাত্রীদের বিশ্রামের সুবিধার্থে হজ ক্যাম্পের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলামের নিকট দুইশত ফোমের বিছানা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন, হেড অব পিআর অ্যান্ড বিসিডি জনাব এম আহসান উল্লাহ খান, হেড অব এআরসি, রিটেইল অ্যান্ড এজেন্ট ব্যাংকিং ডিভিশন জনাব হোসেন-আল-সাফির চৌধুরী, হেড অব আইটি ইন্ফ্রাস্ট্রাকচার জনাব মোঃ মোশাররফ হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা জনাব মেজবা উদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














