নতুন ঠিকানায় উদ্বোধন করা হলো ইসলামী ব্যাংকের বারিধারা শাখা
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৮ ১৬:৩৪:১১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বারিধারা শাখা স্থান পরিবর্তন করে আইকন সেন্টার, প্রগতি সরনী, ঢাকায়, উদ্বোধন করা হয়। রবিবার(৮জুলাই) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বারিধারা শাখাপ্রধান মো. মোজাহিদুল ইসলাম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও এশিয়া কার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল মালেক। গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিয়ে দেশের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ইসলামী ব্যাংক। বিগত বছরের ন্যায় এ বছরের প্রথমার্ধেও আমানত ও বিনিয়োগে অনুসরণীয় সাফল্য অর্জন করেছে ইসলামী ব্যাংক। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, গ্রাহকদের অধিকতর সুবিধা ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই আধুনিক ভবনে এই শাখা স্থানান্তর করা হয়েছে। ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের মাধ্যমে আর্থিক উৎকর্ষতা অর্জনে সকলের প্রতি আহবান জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














