চার জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১০ ১৩:০১:২৭


কুমিল্লার দেবীদ্বারে একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘাতকও নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকালে দেবীদ্বারের ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ৪ জনের মধ্যে তিন জন নারী ও একটি শিশু রয়েছে।

দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, ঘাতকের নাম মোখলেসুর রহমান (৪০)। ভোরে তিনি চার জনকে জবাই করে হত্যা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। মোখলেসুর মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে।