মালয়েশিয়ায় ২৬৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১০:২৯:০০
মালয়েশিয়ায় ব্যাপক অভিযানের মাধ্যমে ২৬৬ বাংলাদেশিসহ ৫২৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রবিবার বিকেলে দেশটির কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলিগলিতে এ অভিযান চালানো হয়।
ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাস বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ কর্মকর্তা অভিযানে অংশ নেন। এ সময় গ্রেপ্তারের ভয়ে অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন। কয়েক ঘণ্টার অভিযানে ১ হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করেন কর্মকর্তারা। এর মধ্য থেকে ২৬৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














