ডিএসইর মাধ্যমে জুলাই মাসে রাজস্ব আদায় কমেছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৩ ১২:০৮:১৯
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জুলাই মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে ১৩ শতাংশ। লেনদেনের মন্দাবস্থার কারনে সরকারের রাজস্ব আদায়ে এই ভাটা পড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের জুলাই মাসে ছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের একইসময়ের তুলনায় চলতি বছরের জুলাই মাসে রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৯৫ লাখ টাকা বা ১৩ শতাংশ।
চলতি বছরের জুলাইয়ে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৮ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১০ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে ২০১৮ সালের জুলাইয়ে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬৮ লাখ টাকা আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে গত বছরের জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয় ২২ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে চলতি বছরের জুন মাসে ডিএসইর মাধ্যমে ১১ কোটি ৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়। এরমধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ৬৫ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে ৩ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













