বিএইচবিএফসি এবং এসকেএস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৪ ১৫:১৬:৫২
‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন’ এবং ‘সেনা কল্যাণ সংস্থা’র মধ্যে সম্প্রতি ঢাকাস্থ এসকেএস টাওয়ার এর কনফারেন্স রুমে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্ত্তী এবং সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সমঝোতা স্বারক-এ কর্পোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক জনাব অরুন কুমার চৌধুরী এবং সেনা কল্যাণ সংস্থার পক্ষে উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, পিএসসি স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারকের ফলে সেনা কল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্টস এর মাধ্যমে নির্মিত/নির্মিতব্য ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী ব্যক্তিগণকে খুব সহজে এবং দ্রুত কর্পোরেশনের ঋণ প্রদান করা সম্ভব হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














