জসিম উদ্দিন বিপিজিএমইএ’র সভাপতি নির্বাচিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৭ ১৮:৪১:০৪
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক, সহ সভাপতি পদে নির্বাচিত হন।
আজ বুধবার ০৭ আগষ্ট, ২০১৯ইং তারিখ এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০১৯-২০২০ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র পল্টনস্থ প্রধান কার্যালয়ে উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্বাচন বিধি মোতাবেক বিগত ২০ জুলাই, ২০১৯ইং তারিখে এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ জন সদস্য হচ্ছেন : সাধারণ গ্রুপ – জনাব মোঃ জসিম উদ্দিন, জনাব সামিম আহমেদ, জনাব শাহেদুল ইসলাম হেলাল, জনাব কাজী আনোয়ারুল হক, জনাব ফেরদৌস ওয়াহেদ। সহযোগী গ্রুপ – জনাব মোঃ নুর আলম বাচ্চু, জনাব মোঃ গোলাম কিবরিয়া ।
পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন : জনাব গিয়াসউদ্দিন আহমেদ, জনাব মোঃ ইউসুফ আশরাফ, জনাব এ কে এম জহিরুল কাইয়ুম খান, জনাব হুমায়ুন কবির বাবলু, জনাব মোঃ ইয়াকুব, জনাব এ টি এম সাঈদুর রহমান বুলবুল, জনাব রিয়াদ মাহমুদ, জনাব মোঃ শাহজাহান, জনাব তোফায়েল কবির খান, জনাব মোঃ খোরশেদ আলম, জনাব হাজী আব্দুল মান্নান, জনাব আব্দুল মুমিত, জনাব এনামুল হক ।
নবনির্বাচিত ৭ জন সদস্য সহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৯-২০২০ সেশন) অত্র এসোসিয়েশনকে নেতৃত্ব প্রদান করবেন ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














