ইউসিবি ব্যাংকের শুদ্ধাচার কর্মশালা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২৬ ১৬:২৪:১৭


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) “জাতীয় শুদ্ধাচার কৌশল” বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতি বার (২২ আগস্ট ২০১৯) চট্টগ্রামে এ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আবু ফরাহ মোঃ নাছের।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শুদ্ধাচার কমিটির সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন; ইউসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শুদ্ধাচার কমিটির সদস্য জনাব মোহাম্মদ খোরশেদ আলম; ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মোসলেহ উদ্দিন মনসুর; ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী এবং ইউসিবি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও শুদ্ধাচার কমিটির যুগ্ম ফোকাল পয়েন্ট মিস শিরিন সুলতানা সহ চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল শুদ্ধাচার বিষয়ক সচেতনতা সৃষ্টি করা। কর্মশালার প্রধান অতিথি শুদ্ধাচার কর্মকৌশল পরিপালনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভূমিকা ও গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ইউসিবি’র শুদ্ধাচার বিষয়ক কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সানবিডি/ঢাকা/বকর/এসএস